করাচিতে জিন্নাহর সমাধিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা
অফিসিয়াল প্রতিনিধি
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ৩:৩৬
১ মিনিটে পড়া

পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। শনিবার ঢাকার পাকিস্তান হাইকমিশনের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
হাইকমিশন জানায়, বাংলাদেশের স্পিকারের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি সংসদীয় দল করাচিতে অবস্থিত জিন্নাহর সমাধিসৌধ পরিদর্শন করে।
পরিদর্শনকালে প্রতিনিধিদলের সদস্যরা মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে ফুল দিয়ে পাকিস্তানের এই নেতার প্রতি সম্মান জানান।




