ঈশ্বরগঞ্জে বীজ বিক্রির দোকানে মোবাইল কোর্ট, দুই ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা

ঈশ্বরগঞ্জে বীজ বিক্রির দোকানে মোবাইল কোর্ট, দুই ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ বাজারে বীজ বিক্রির দোকানে অভিযান চালিয়ে দুইজনকে মোট ৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমানের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন জেলা বীজ প্রত্যয়ন অফিস, ময়মনসিংহের বহিরাঙ্গন কর্মকর্তা।
এ সময় বীজ আইন, ২০১৮-এর ২৪(১) ধারা লঙ্ঘনের দায়ে দুইজনকে মোট ৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন, “কৃষকদের স্বার্থ রক্ষা এবং মানসম্মত বীজের সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বীজ বিক্রির ক্ষেত্রে আইন অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি বীজ বিক্রেতাদের আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।




