লাইভ
অন এয়ারসোচ্চার কণ্ঠ, সত্যের বার্তা
সারাদেশ

ছেলের জন্য পাত্রী দেখে আর বাড়ি ফেরা হলো না বাবার

অফিসিয়াল প্রতিনিধি শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৩৪ ১ মিনিটে পড়া
ছেলের জন্য পাত্রী দেখে আর বাড়ি ফেরা হলো না বাবার

ছেলের জন্য পাত্রী দেখে স্বজনদের নিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় হেলাল উদ্দিন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার বিকেল ৪টার দিকে চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের গোপীনাথপুর পাক্কার মাথা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, হেলাল নিজেই সিএনজিচালিত অটোরিকশা চালিয়ে পরিবারের সদস্যদের নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি সড়কের পাশের খালে উল্টে পড়ে। এ সময় অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর জখম হন হেলাল এবং পরিবারের আরও চার সদস্য আহত হন।
​পরে স্থানীয় লোকজন দ্রুত তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হেলাল উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।