এক বছর ধরে নিখোঁজ গাজীপুরের পোশাকশ্রমিক শামীম, সন্ধান চায় পরিবার
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ৫:৪৮
১ মিনিটে পড়া

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের বাসিন্দা মোঃ শামীম মিয়া (২৮) গত এক বছর ধরে নিখোঁজ রয়েছেন। গাজীপুরের একটি পোশাক কারখানায় কর্মরত অবস্থায় হঠাৎ পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং এরপর থেকে আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ শামীম মিয়া ঈশ্বরগঞ্জ উপজেলার ৮ নম্বর রাজিবপুর ইউনিয়নের ভাটিচরনও পাড়া গ্রামের মোঃ ইলিয়াস উদ্দিনের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি বিবাহিত এবং তাঁর পাঁচ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
দীর্ঘ এক বছর ধরে প্রিয়জনের খোঁজ না পেয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা। কোনো সহৃদয় ব্যক্তি বা প্রতিষ্ঠান শামীম মিয়ার সন্ধান পেলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ: ০১৩৫৪৩০৯৮৩২ (ইউসুফ মিয়া)




