লাইভ
অন এয়ারসোচ্চার কণ্ঠ, সত্যের বার্তা
জাতীয়

দেশে অশান্তি সৃষ্টিকারী গুজব রটনাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন আইজিপি মো. আলী হোসেন ফকির

নিজস্ব প্রতিবেদক শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ৮:৪৫ ২ মিনিটে পড়া
দেশে অশান্তি সৃষ্টিকারী গুজব রটনাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন আইজিপি মো. আলী হোসেন ফকির
ছবি: সংগৃহীত

দেশে বিশৃঙ্খলা তৈরির উদ্দেশ্যে যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানী ঢাকার রাজারবাগ পুলিশ লাইনসে অনুষ্ঠিত এক সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই বার্তা দেন।

তিনি আরও বলেন, এই ধরনের ষড়যন্ত্রকারীদের সম্মিলিতভাবে মোকাবিলা করতে হবে। একই সঙ্গে পুলিশ সদস্যদের যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় দৃঢ় মনোভাব ও পেশাদারত্ব বজায় রেখে নিজেদের দায়িত্ব পালনের আহ্বান জানান আইজিপি।

রাজারবাগের শহীদ এসআই শিরুমিয়া মিলনায়তনে ‘বাংলাদেশ পুলিশ জুডো, কারাতে, তায়কোয়ানডো ও উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬’ এর চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই বক্তব্য দেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডিশনাল আইজি ও ক্লাব সভাপতি মো. আকরাম হোসেন এবং বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে শিশুদের পরিবেশনায় একটি মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শিত হয়। এরপর প্রতিযোগিতাটির বিভিন্ন ইভেন্টে বিজয়ী ও রানারআপ দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করেন পুলিশ মহাপরিদর্শক। গত ৮ নভেম্বর রাজারবাগ পুলিশ লাইনসে এই ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছিল।

খেলাধুলার গুরুত্ব তুলে ধরে আইজিপি জানান, শরীর ও মনের সুস্থ বিকাশের পাশাপাশি সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলা বড় ভূমিকা পালন করে। ক্রীড়াঙ্গনে ভালো ফল করতে হলে নিয়মিত অনুশীলনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি। জুডো, উশু, কারাতে ও তায়কোয়ানডোর বিভিন্ন ক্যাটাগরিতে ঢাকা মহানগর পুলিশ ও চট্টগ্রাম রেঞ্জসহ বিভিন্ন দল বিজয়ের গৌরব অর্জন করে।