কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচে একসঙ্গে খেলার সম্ভাবনা মেসি ও রোনালদোর

আর্জেন্টিনার সাবেক ফরোয়ার্ড কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচে একই দলে দেখা যেতে পারে বিশ্ব ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোকে। গত বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে তেভেজ জানান, আগামী মাসের এই ম্যাচে অংশ নেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছেন মেসি এবং রোনালদোর উপস্থিতি নিয়ে তিনি অত্যন্ত আশাবাদী।
আগামী ২০ ডিসেম্বর আর্জেন্টিনার বুয়েনস এইরেসের বোম্বোনেরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তেভেজের এই বিদায়ী ম্যাচ। ক্যারিয়ারের বিভিন্ন সময়ে জাতীয় দলে মেসির সঙ্গে এবং ক্লাব ফুটবলে ম্যানচেস্টার ইউনাইটেডে রোনালদোর সতীর্থ হিসেবে খেলেছেন ৪২ বছর বয়সী এই খেলোয়াড়।
স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের হয়ে দীর্ঘ সময় মাঠের লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী থাকলেও তেভেজের এই আয়োজনে তারা একই জার্সিতে নামলে তা হবে ক্রীড়া ইতিহাসের অন্যতম দারুণ এক মুহূর্ত।
এছাড়া এই বিশেষ প্রদর্শনী ম্যাচে মাঠে নামার কথা রয়েছে জিয়ানলুইজি বুফন, হুয়ান রোমান রিকেলমে এবং রিও ফার্ডিনান্ডের মতো বিশ্বখ্যাত আরও বেশ কয়েকজন সাবেক ফুটবলারের। খেলোয়াড়ি জীবন থেকে ২০২২ সালে সরে দাঁড়ালেও এতদিন পর নিজের বিদায়ী ম্যাচটি খেলতে নামছেন তেভেজ।




