লাইভ
অন এয়ারসোচ্চার কণ্ঠ, সত্যের বার্তা
সারাদেশ

৫৮ বস্তা সরকারি চাল পাচারের চেষ্টায় ইজিবাইকসহ ৩ চালক আটক

হবিগঞ্জ প্রতিনিধি শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১:১১ ১ মিনিটে পড়া
৫৮ বস্তা সরকারি চাল পাচারের চেষ্টায় ইজিবাইকসহ ৩ চালক আটক

হবিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ৫৮ বস্তা সরকারি চাল গোপনে কালোবাজারে নেওয়ার সময় তিনটি ইজিবাইকসহ তিন চালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে শহরের আনোয়ারপুর পয়েন্ট ও কামড়াপুর এলাকায় হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে এসব চাল জব্দ করা হয়।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটক তিন চালকের বাড়ি হবিগঞ্জ সদর উপজেলায়। এরা হলেন ছোট বহুলা গ্রামের প্রয়াত আব্দুল মালেকের ছেলে ইব্রাহীম মিয়া, কালনী গ্রামের সবুজ মিয়ার ছেলে ইমন মিয়া এবং একই গ্রামের ইউসুফ আলীর ছেলে আল আমিন মিয়া।
​জিজ্ঞাসাবাদে আটক চালকেরা জানিয়েছেন, দুর্লভপুর এলাকার সরকারি চালের ডিলার হালিম মিয়া অবৈধভাবে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে চালগুলো শহরের একটি গুদামে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তবে পুলিশের অভিযানের খবর পেয়ে অভিযুক্ত ডিলার হালিম মিয়া এলাকা ছেড়ে পালিয়ে গেছেন।
​এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুল হক জানান, আটক তিন চালক এবং পলাতক ডিলার হালিম মিয়ার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা করা হয়েছে। পলাতক ডিলারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এই চাল পাচারের চক্রে আর কারা জড়িত রয়েছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।