শহর বাঁচাতে জলাশয় বাঁচাতে হবে
ড. ফারহানা ইসলাম
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ৬:০৯
১ মিনিটে পড়া

একটা শহরের ফুসফুস তার সবুজ আর জলাশয়। অথচ আমাদের শহরগুলোতে প্রতিবছর একের পর এক পুকুর-খাল ভরাট হয়ে যাচ্ছে।
বৃষ্টির পানি যাওয়ার জায়গা না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা হয়। গ্রীষ্মে তাপমাত্রাও বাড়ে।
এখনই যদি বাকি জলাশয়গুলো রক্ষা করা না যায়, ভবিষ্যৎ প্রজন্ম বাসযোগ্য শহর পাবে না।
লেখক: নগর পরিকল্পনাবিদ



